রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে দেখা যেতে পারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। টি টোয়েন্টি চ্যাম্পিয়নস লিগ বন্ধ হয়ে যাওয়ার পর এবারই প্রথম বিভিন্ন দেশের চ্যাম্পিয়ন্স ফ্র্যাঞ্চাইজি গুলোকে নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের দেশ গায়ানা। যেখানে রংপুর রাইডার্স তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে৷
আরও পড়ুনঃ- দ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণা; তাসকিনের জায়গায় খালেদ আহমেদ
নিরাপত্তা ইস্যুতে দেশে আসতে পারছেন না সাকিব আল হাসান। কিন্তু টুর্নামেন্টটি দেশের বাইরে হওয়ায় সাকিবের খেলাতে আর বাধা থাকছেনা। যদিও সেই ব্যাপারে এখনো কিছু জানায়নি রংপুর রাইডার্সের কর্তৃপক্ষরা। রংপুর রাইডার্স ছাড়াও সেই টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করেছেন ইংল্যান্ডের টি২০ ব্লাস্টের অন্যতম সফল দল হ্যাম্পশায়ার হকস, স্বাগতিক দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ক্রিকেট দল, ও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স।
ইতোমধ্যে টুর্নামেন্টটির সূচি প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। আগামী ২৬ নভেম্বর শুরু পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের। তার পরদিন হ্যাম্পশায়ার হকসের বিপক্ষে মাঠে নামছে রংপুর রাইডার্স। এই টুর্নামেন্টে পাঁচটি দল একে অপরের বিপক্ষে খেলবে। সেখান থেকে সেরা চার দল চলে যাবে সেমিফাইনালে। আসরের সবকটি ম্যাচ হবে গায়ানা প্রভিডেন্স স্টেডিয়ামে।




