Homeক্রিকেটদ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণা; তাসকিনের জায়গায় খালেদ আহমেদ

দ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণা; তাসকিনের জায়গায় খালেদ আহমেদ

- Advertisement -spot_img
সাউথ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। যেখানে পনেরো সদস্যের একটি পরিবর্তন আনা হয়েছে। মিরপুর টেস্টে স্কোয়াডে থাকা তাসকিন আহমেদকে বাদ দিয়ে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে খালেদ আহমেদকে। যদিও সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে খেলা হয়নি পেসার তাসকিন আহমেদের।

আরও পড়ুনঃ- গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের সূচি প্রকাশ

বৃহস্পতিবার প্রথম টেস্ট শেষ হওয়ার পরপরই চট্টগ্রাম টেস্টের জন্য আবার নতুন স্কোয়াড ঘোষণা করা হয়। ভারতের বিপক্ষে কানপুরে একাদশে ছিলেন খালেদ আহমেদ। সেই ম্যাচে ৪ ওভারে ৪৩ রান খরচা করে এই ডানহাতি পেসার। নিজের এমন পারফরম্যান্সের কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে স্কোয়াড থেকে বাদ পড়েন খালেদ।

বাদ পড়ার পর সিলেট বিভাগের হয়ে এনসিএল খেলে এক ইনিংস সুযোগ পেয়ে ৬১ রান খরচায় নেন ৪ উইকেট। দ্বিতীয় টেস্টে তাসকিন না থাকলেও খালেদের সঙ্গে আছে আরো দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা। মিরপুর টেস্টে এক পেসার নিয়ে মাঠে নেমেছিলো বাংলাদেশ। যেখানে মিরপুর চট্টগ্রামের উইকেটের আচরণ সম্পূর্ণ আলাদা। আগামী ২৯ অক্টোবর শুরু হবে সিরিজে দ্বিতীয় টেস্ট।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here