Homeক্রিকেটগ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের সূচি প্রকাশ

গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের সূচি প্রকাশ

- Advertisement -spot_img
বিশ্বজুড়ে টি টোয়েন্টি আসরের কমতি নেই। আইপিএল, বিপিএল সহ নানা ফ্র্যাঞ্চাইজি মাতিয়ে রাখছে বিশ্বকে। এবার এদের সাথে যুক্ত হচ্ছে আরও একটি নতুন টুর্নামেন্ট আর সেটি হলো গ্লোবাল সুপার লিগ। বেশ কয়েকটি ক্রিকেট খেলুড়ে দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন্সদের নিয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের ব্যবস্থপনায় শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। যার নাম দেওয়া হয়েছে গ্লোবাল সুপার লিগ।

এই টুর্নামেন্টে এবারের আসরে অংশগ্রহণ করতে যাচ্ছে রংপুর রাইডার্স। গেলবারে তাঁরা চ্যাম্পিয়ন্স না হলেও এই আসরে খেলার সুযোগ থাকছে বসুন্ধরা গ্রুপের এই দলটির। যদিও গেলো আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চ্যাম্পিয়ন্স ফরচুন বরিশালের সামনে খেলার সুযোগ থাকলেও পর্যাপ্ত সময় না থাকায় প্রস্তাবটি নাকচ করে দেন তাঁরা। গেলো আসরের রানার্স-আপ হওয়া কুমিল্লার সামনে সুযোগ থাকলেও নাফিজা কামাল দেশে না থাকায় তা আর সুযোগ হয়ে উঠেনি। বরিশাল ও কুমিল্লা না খেলায় বিপিএলে তৃতীয় হওয়া রংপুর রাইডার্সের খেলার সুযোগ হচ্ছে এই টুর্নামেন্টি।

আরও পড়ুনঃ- সাকিবের জায়গায় নিজেকে মানতে নারাজ মেহেদী মিরাজ

ইতোমধ্যে টুর্নামেন্টির সূচিও প্রকাশ করেছে পরিচালনাকারী সংশ্লিষ্টকারীরা। আগামী ২৬ নভেম্বর থেকে মাঠে গড়াবে এই টুর্নামেন্টি। পরদিন মাঠে নামছে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্স। এই আসরে রংপুর ছাড়া আছে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে খেলা ভিক্টোরিয়ার, স্বাগতিক দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ও ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস। এই আসরে একে অপরের সাথে মুখোমুখি হয়ে সেরা চারদল যাবে সেমিফাইনালে। টুর্নামেন্টের সবকটি ম্যাচ হবে গায়ানা প্রভিডেন্স স্টেডিয়ামে।

রংপুর রাইডার্সের সূচিঃ-
২৭ নভেম্বর – রংপুর রাইডার্স বনাম হ্যাম্পশায়ার হকস
০১ ডিসেম্বর – রংপুর রাইডার্স বনাম ভিক্টোরিয়ার
০৪ ডিসেম্বর – গায়ানা বনাম রংপুর রাইডার্স
০৫ ডিসেম্বর – রংপুর রাইডার্স বনাম লাহোর কালান্দার্স

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here