সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ধরাশায়ী ব্যাটিংয়ে প্রোটিয়া বোলারদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ। ১১২ রানে ছয় উইকেট হারানো বাংলাদেশকে টেনে তুলেছেন খাঁদের কিনারা থেকে। সদ্য টেস্টে অভিষেক হওয়া জাকের আলী অনিককে নিয়ে ১৩৮ রানের জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ। জাকের আলী নিজের প্রথম ফিফটি তুলে নিয়ে আউট হলেও মিরাজ এখনো অপরাজিত আছেন সেঞ্চুরীর পথে।
আরও পড়ুনঃ- মিরাজের ফিফটিতে ইনিংস পরাজয় এড়ালো বাংলাদেশ
যখন দলে ব্যাটিং বিপর্যয় নেমে আসেন তাঁর হাল ধরতে দেখা যায় মিরাজকে। এর আগেও বেশ কয়েকবার দলকে এভাবে সুবিধাজনক স্থানে নিয়ে এসেছিলেন তিনি। তবে এবার দলকে এমন পরিস্থিতি থেকে সুবিধাজনক স্থানে নিয়ে এসে সুখবর পেলেন ডানহাতি এই ব্যাটার। আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্সশীপে বেন স্টোকস, রবিন্দ্র জাদেজার রেকর্ডে ভাগ বসালেন মেহেদী হাসান মিরাজ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্সশীপে এক চক্রে ৫০০ রান ও ৩০ উইকেট নিয়েছেন এমন তিনজনের মধ্যে একজন হলেন মিরাজ।
২০২৩-২৫ আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্সশীপের চক্রে সাউথ আফ্রিকা বিপক্ষে মিরপুর টেস্টে সহ করেছেন ৫০০ বেশি রান। সেই সাথে নিয়েছেন ৩৪ উইকেট। এর আগে ২০১৯-২১ চক্রে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস ১৩৩৪ রান, পাশাপাশি নিয়েছিলেন ৩৪ উইকেট। এরপর ২০২১-২০২৩ চক্রে ভারতের অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা ৭২১ রানের পাশাপাশি উইকেট শিকার করেছিলেন ৪৭টি। একই চক্রে আবারো বেন স্টোকস করেছিলেন ৯৭১ রান সাথে ছিলো ৩০ উইকেট। এবার মিরপুর টেস্ট দিয়ে সেই এলিট ক্লাবে প্রবেশ করলেন মেহেদী হাসান মিরাজ।




