সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ধরাশায়ী ব্যাটিং বাংলাদেশের। টেস্টের দ্বিতীয় দিন তিন উইকেট হারিয়ে ১০১ তুলা বাংলাদেশের সামনে ছিলো আরো ১০১ রানের লিড। আশা করা যাচ্ছিলো সকালে লাঞ্চের আগে প্রোটিয়াদের দেওয়া লিড ভাঙতে সক্ষম হবেন মাহমুদুল জয় ও মুশফিকুর রহিমরা।
আরও পড়ুনঃ- ভারতের বিপক্ষে অবসর ভেঙে ফিরতে রাজি ডেভিড ওয়ার্নার
কিন্তু সব আশায় গুড়ে বালি ছিটিয়ে সকালে দ্রুত আউট হয়ে ফিরে যান আগেরদিন ক্রিজে টিকে থাকা জয় ও মুশফিক। এরপর হতাশ করেন লিটন দাসও। তখনো বাংলাদেশের সামনে ৮০ রানের বেশি লিড বাকি ছিলো। শঙ্কায় ছিলো ইনিংস হারও এড়াতে পারবেনা বাংলাদেশ। ঘরের মাঠে চেনা উইকেটে সাউথ আফ্রিকার বিপক্ষে ইনিংস পরাজয়ের স্বাধ গ্রহণ করতে হবে টাইগারদের। কিন্তু জাকের আলী ও মেহেদী হাসান মিরাজের দারুণ নৈপুণ্যে ইনিংস হার এড়াতে সক্ষম হয়েছে বাংলাদেশ।
স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে তখন ক্রিজে টিকে ছিলেন জাকের আলী মেহেদী মিরাজ। টপ অর্ডারে এমন ব্যর্থতার দিনে ডাল হয়ে দাঁড়িয়েছেন এই দুই ব্যাটার। তবে ইনিংস পরাজয় এড়ানো গেলেও অনেকটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে মিরপুর টেস্ট হারতে যাচ্ছে বাংলাদেশ। কেননা এই দুই ব্যাটারের পরে আর তেমন কোনো নির্ভরযোগ্য ব্যাটসম্যান নেই যারা সঙ্গ দিয়ে লিড বড় করতে পারবে। এখন দেখার বিষয় কতটুকু পর্যন্ত গড়ায়।




