Homeবাংলাদেশসরাসরি চুক্তিতে খুলনা টাইগার্সে মিরাজ, রিটেইন করেছে আফিফ ও নাসুমকে

সরাসরি চুক্তিতে খুলনা টাইগার্সে মিরাজ, রিটেইন করেছে আফিফ ও নাসুমকে

- Advertisement -spot_img
আগামী ১৪ অক্টোবর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। তার আগে দলে আগের আসরে খেলা তিনজন ক্রিকেটার রিটেইন এবং একজনকে সরাসরি চুক্তিতে দলে নিতে পারবে এই আসরের পুরনো ফ্র‍্যাঞ্চাইজি গুলো। এমন নিয়ম বেঁধে দিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরও পড়ুন:- তানজিদ তামিমকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস

তারই ভিত্তিতে এবার বাংলাদেশের জাতীয় দলের ডানহাতি ব্যাটিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে সরাসরি চুক্তিতে দলে অন্তর্ভুক্ত করেছে খুলনা টাইগার্স। গুঞ্জন ছিলো গেলোবারে ফরচুন বরিশালের হয়ে খেলা মিরাজকে এই আসরেও দেখা যাবে সেই দলটিতে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে খুলনা টাইগার্স জানিয়ে দিলেন ডিরেক্ট সাইনিংয়ে মিরাজকে দলে ভিড়িয়েছে তারা।

গুঞ্জন সত্যি হলে এই দলের নেতৃত্ব দেবেন জাতীয় দলের নির্ভরযোগ্য এই অলরাউন্ডার। অন্যদিকে খুলনার হয়ে আগের আসরে খেলা আফিফ হোসেন ধ্রুব এবং বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে রিটেইন করেছে খুলনা। আসন্ন ড্রাফটের আগে প্রায় ফ্র‍্যাঞ্চাইজি দল ঘোচাতে তোড়জোড় শুরু করে দিলেও খুলনার তেমন কোনো খবর পাওয়া যায়নি৷ তবে আজ একসাথে মেহেদী হাসান মিরাজকে সরাসরি চুক্তি, আফিফ এবং নাসুমকে রিটেইনের খবর নিশ্চিত করেছেন ফ্র‍্যাঞ্চাইজিটি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here