বাংলাদেশ জাতীয় দলের নতুন ওপেনার তানজিদ হাসান তামিমকে সাইন করিয়েছে ঢাকা ক্যাপিটালস। আগামী ১৪ অক্টোবর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এই আসরের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটের আগে নতুন তিন ফ্র্যাঞ্চাইজিকে তিন জন করে সরাসরি চুক্তিতে দলে ভেড়ানোর সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আরও পড়ুনঃ- ক্রিকেটারদের গ্রেডিং নিয়ে প্রশ্ন তুললেন ইমরুল কায়েস
সরাসরি চুক্তিতে তিন জনের কোটা পুরণ করে ফেলেছে চিত্রনায়ক শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ও বাংলাদেশের ইয়ংস্টার তানজিদ তামিমকে সরাসরি দলে ভিড়িয়েছে রাজধানীর এই দলটি।
বিপিএলে ঢাকাকে প্রতিনিধিত্ব করার জন্য দল পাওয়ার পর লোগো উন্মোচনের দিন চিত্রনায়ক শাকিব খান বলেছিলেন দর্শকদের মতামতকে প্রাধান্য দিয়ে বেশ বড়সড় চমক দেবে তার ঢাকা৷ প্রথমে জনসন চার্লস, অ্যালেক্স হেলসের পর এবার তানজিদ হাসান তামিমকে দলে ভিড়িয়েছে ঢাকা। গুঞ্জন আছে এই দলে দেখা যেতে পারে সাউথ আফ্রিকার ডানহাতি বিধ্বংসী ব্যাটার ফাফ ডু প্লেসিকে।




