Homeবাংলাদেশবিপিএলে ঢাকার হয়ে খেলতে আসছেন অ্যালেক্স হেলস

বিপিএলে ঢাকার হয়ে খেলতে আসছেন অ্যালেক্স হেলস

- Advertisement -spot_img
এই আসরে দল পাওয়ার পর মেগা স্টার শাকিব শুরুতে জানিয়েছেন দর্শকদের মতামতকে প্রাধান্য দিয়ে দলে চমক রাখবেন তারা। যা কথা তাই কাজ, এবার ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটার অ্যালেক্স হেলসকে দলে ভিড়িয়েছে চিত্রনায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস।

আরও পড়ুনঃ- মিরপুরে বিদায়ী ম্যাচে দেশের মানুষকে পাশে চান সাকিব আল হাসান

দেশের বিশ্বস্ত অনলাইন গণমাধ্যম ‘ক্রিকফ্রেঞ্জিকে’ নিশ্চিত করেছেন বিশ্বস্ত একটি গোপন সুত্র। অ্যালেক্স হেলসকে প্রথমবারের মতো বিপিএলে দেখা গিয়েছিলো ২০১৮ সালে রংপুর রাইডার্সের হয়ে৷ সেবার ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন ইংলিশ বিধ্বংসী এই ব্যাটার। ব্যাট হাতে রংপুরের হয়ে একটি সেঞ্চুরি অবদান ছিলো হেলসের।

মাঝখানে সময়ে বিপিএলে আর তেমন দেখা না গেলেও গত আসরে খুলনা টাইগার্সের হয়ে আসরের শেষের দিকে কিছু ম্যাচ খেলতে এসেছিলেন হেলস। তবে এবার পুরো সিজনের জন্য অ্যালেক্স হেলসকে দলে ভিড়িয়েছে শাকব খানের ঢাকা ক্যাপিটালস। হেলস ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিপার ব্যাটার জনসন চার্লস ও বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তানজিদ তামিমকে দলে ভেড়ানোর খবর পাওয়া গেছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here