Homeক্রিকেটবিপিএলের উন্মাদনা বাড়াতে বিসিবির নানা উদ্যোগ

বিপিএলের উন্মাদনা বাড়াতে বিসিবির নানা উদ্যোগ

- Advertisement -spot_img
একটা সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরে ভাবা হতো বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল)। কিন্তু সময়ে সাথে সাথে পিছিয়ে গেছে দেশের সবচেয়ে বড় আসর৷ ২০১২ সালে বিপিএল পথচলা শুরু করলেও এরপরে আসা অনেক ফ্র‍্যাঞ্চাইজি লিগ বিপিএলকে টপকে এগিয়ে গেছে। একটা সময় বিশ্বের সেরা দ্বিতীয় লিগ ভাবা হলেও এখন সেরা পাঁচের মধ্যে পাওয়া যায়না বিপিএলকে। ব্রডকাস্টিং, দর্শক টানতে না পারা সবকিছুই পিছিয়ে দিয়েছে বিপিএলকে। তাইতো এবার বিপিএলের প্রাণ ফেরাতে বিসিবির নানান উদ্যোগ।

আরও পড়ুনঃ- তামিমের অনুরোধ; দলে ফেরা নিয়ে নিজে না বলা অব্দি বিশ্বাস না করতে

দেশের রাজনৈতিক পালা বদলের কারণে রদবদল এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর তার প্রথম চ্যালেঞ্জ ছিলো সঠিক সময়ে বিপিএলকে অনুষ্ঠিত করা। তাই এবার আগের সবগুলোকে আসরকে ছাড়িয়ে যাওয়ার আশ্বাসও দিয়েছিলেন ফারুক আহমেদ। এবার বিসিবির নতুন ডিরেক্টর নাজমুল আবেদিন ফাহিনের মুখে শোনা গেলো আগামী বিপিএলে প্রস্তুতির কথা। এবারের বিপিএলকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিসিবি। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এবারের বিপিএলে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

এই প্রসঙ্গে নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘এবারের বিপিএলকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা আছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস নিজেই এর সাথে যুক্ত রয়েছেন, এটা আমাদের জন্য দারুণ একটা সুখবর। আমাদের ক্রীড়া উপদেষ্টা অত্যন্ত ঘনিষ্ঠভাবে বিপিএলের সাথে জড়িত। বিপিএলের যে শক্তি, আমাদের দেশে এমন উপলক্ষ্য খুব বেশি আসে না যেটাকে নিয়ে সবাই কানেক্টেড থাকি। বিপিএল তেমন এক উপলক্ষ্য। সেই শক্তিটাকে কাজে লাগানোর একটা প্রয়াস আমাদের আছে, সেটাই এসেছে আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here