Homeক্রিকেটতামিমের অনুরোধ; দলে ফেরা নিয়ে নিজে না বলা অব্দি বিশ্বাস না করতে

তামিমের অনুরোধ; দলে ফেরা নিয়ে নিজে না বলা অব্দি বিশ্বাস না করতে

- Advertisement -spot_img
গতবছর আফগানিস্তানের সিরিজের মাঝখানে অনেকটা হুট করে নিজের অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে আবারো দলে ফেরেন তামিম। শেষবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার। আফগানিস্তানের সিরিজ চলাকালীন তামিম অবসর নেওয়ার পর শোনা যাচ্ছিলো ২০২৩ বিশ্বকাপ খেলার জন্য প্রধানপমন্ত্রীর হস্তক্ষেপে আবারো তাঁকে দলে ফেরানো হয়েছিলো।

আরও পড়ুনঃ- বিসিবি চাইলে অধিনায়ক হতে প্রস্তুত তাসকিন আহমেদ

কিন্তু সাকিবের সাথে ব্যক্তিগত দ্বন্দ্বে জড়ানোর পর আর স্কোয়াডে জায়গা হয়নি তামিমের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পাওয়ার পর আর বাইশ গজে নামা হয়নি তামিমের। সেটা ছিলো অতিত, রাজনৈতিক পালা বদলের কারণে রদবদল এসেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ পদ গুলোতে। বিশেষ করে এরপর থেকে শোনা যাচ্ছিলো এবার বাইশ গজে ফিরতে পারেন তামিম। আসলেই কি তামিম আন্তর্জাতিক ক্রিকেট ফিরবেন? তার ফেরা না ফেরা নিয়ে নিজে কথা বলেছেন তামিম ইকবাল খান।

দেশের বিশ্বস্ত গণমাধ্যম ‘যমুনা টিভিকে’ দেয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়টি সম্পর্কে কথা বলেছেন তামিম। জাতীয় দলের এই ওপেনার সবাইকে অনুরোধ করে জানিয়েছেন, তিনি নিজের মুখে না বলা অব্দি যাতে কেউ বিশ্বাস না করে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ফিরছেন। এই প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, ‘সবাইকে অনুরোধ করবো, আমার ফেরা বা না ফেরা নিয়ে যতক্ষণ না আমার মুখ থেকে কোনো স্টেটমেন্ট শুনছেন ততক্ষণ কিছু বিশ্বাস করেন না। আরেকটি বিষয়, আমি দলে ফিরতে চাইলেই যে, দল স্বাগত জানাবে তা-ও তো না। যদি বোর্ড-নির্বাচকরা মনে করেন আমার প্রয়োজন, তারপর তো আমি ফিরতে চাই কিনা সেটাও তো আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here