সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। সাউথ আফিকার পেসারদের দাপোটে বোলিংয়ে মিরপুর চেনা উইকেটে ১০৬ রানে অল আউট টাইগাররা। আটজন নির্ভরযোগ্য ব্যাটার নিয়ে এই পর্যন্ত চারবার সর্বোনিম্ন স্কোর করে অল আউট হয়েছে টিম টাইগার।
আরও পড়ুনঃ- ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া নিয়ে আবারো নতুন ধোঁয়াশা
একমাত্র ওপেনার মাহমুদুল হাসান জয়ের ৩০ রানের ইনিংস ছাড়া ছিলোনা আর তেমন কোনো নির্ভরযোগ্য ইনিংস। দিনের শুরুতে টসে জিতে ব্যাটিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওপেনার মাহমুদুল হাসান জয়কে এক পাশে রেখে একে একে প্যাভিলিয়নে পথে হাটেন বাংলাদেশী ব্যাটাররা। এদিন মিরাজকে নিয়ে জয় কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও সেটি বেশি দূর এগোয়নি। ফলে মাত্র ১০৬ রানে ঘুটিয়ে যায় বাংলদেশ।
সাউথ আফ্রিকার হয়ে বোলিংয়ে উজ্জ্বল ছিলেন মাল্ডার-রাবাদা মহারাজরা। এরা তিনজনে নিয়েছেন ৩টি করে উইকেট। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার দিনে প্রোটিয়াদের চেপে ধরে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এদিনে বাংলাদেশের প্রাপ্তি শুধু তাইজুল ইসলামের পাঁচ উইকেট শিকার। তাছাড়া হাসান মাহমুদ নিয়েছেন একটি। প্রথম দিন শেষে বাংলাদেশ থেকে ৩৪ রানে এগিয়ে আছে সাউথ আফ্রিকা।




