Homeআন্তর্জাতিকভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া নিয়ে আবারো নতুন ধোঁয়াশা

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া নিয়ে আবারো নতুন ধোঁয়াশা

- Advertisement -spot_img
আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে হওয়ার কথা ছিলো চ্যাম্পিয়ন্স ট্রফি আসর। কিন্তু ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ার ব্যাপারে শুরু থেকে ছিলো অনড়। যদিও ভারতকে অন্যান্য দলের চাইতে বাড়তি সুবিধা দেবে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু ভারতের চাওয়া অন্য কিছু। ভারত চাই এশিয়া কাপের মতো কোনো নিরপেক্ষ ভেন্যুতে তাঁদের ম্যাচ গুলো খেলতে।

আরও পড়ুনঃ- সাকিবের বিষয় বাদ দিয়ে টেস্টে মনযোগ দিতে চান শান্ত

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি ম্যাচ শেষ করে আবার নিজের দেশে ফিরে যাওয়ারও সুবিধা দেবে বলে জানা গেছে। পিসিবির প্রস্তাব অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন ভারত ক্যাম্প করবে দিল্লি, চণ্ডীগড় কিংবা মোহালিতে। কিন্তু বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিয়াই) বলছে ভিন্ন কথা। পিসিবি থেকে থেকে এমন কোনো প্রস্তাব এখনো তাঁরা পানি বলে জানিয়েছেন। এমনকি যদি এরকম কোনো প্রস্তাব পায় তাহলে সেটাকে বিসিসিয়াই নাকচ করে দেবে বলে জানা গেছে।

ভারতের বিশ্বস্ত সংবাদমাধ্যম ‘দৈনিক জাগরণ’কে এমনটি জানিয়েছে বিসিসিয়াইয়ের একটি বিশ্বস্ত সুত্র। তবে কিছুদিন আগে আইসিসি প্রধান নির্বাহী জানিয়েছেন পাকিস্তান থেকে সরবেনা চ্যাম্পিয়ন্স ট্রফি আসর। কিন্তু এবার ভারতের অবস্থান দেখে আবারো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নতুন ধোঁয়াশা তৈরি হয়েছে। ভারত পাকিস্তানে খেলতে যেতে আপত্তি জানালেও পিসিবি এরই মধ্যে ভেন্যু চুড়ান্ত করে ফেলেছে। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে লাহোর, করাচি, রাওয়ালপিন্ডিতে হবে এবারের আসর।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here