Homeফ্রাঞ্চাইজিচিটাগং কিংসে আসছে আরেক বড় নাম

চিটাগং কিংসে আসছে আরেক বড় নাম

- Advertisement -spot_img
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশগ্রহণ করার সুযোগ পাওয়ার পর থেকে একের পর এক চমক দিয়ে চলেছে চিটাগং কিংস। লোকাল ক্রিকেটার হিসেবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, পেসার শরিফুল ইসলামের মতো ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে এই ফ্র‍্যাঞ্চাইজিটি। বিদেশী ক্রিকেটারদের মধ্যে সবার আগে মঈন আলীকে দলে সাইন করিয়ে অন্য ফ্র‍্যাঞ্চাইজিগুলোকে চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে বন্দর নগরীর এই দলটি।

আরও পড়ুনঃ- হাথুরু বহিষ্কার, জাতীয় দলের দায়িত্ব নিতে আসছে নতুন কোচ

তাছাড়া ২০১২-১৩ মৌসুমে চিটাগং কিংসের হয়ে খেলা সাবেক ক্রিকেটার শন টেইটকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা। এবার আরো একটি বড় চমক নিয়ে হাজির হলো চিটাগং কিংস। পাকিস্তানের কিংবদন্তী শাহীদ আফ্রিদিকে ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর ও দলের পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে আফ্রিদির খবরটি নিশ্চিত করেছেন এই দলটি।

এছাড়া সোমবার প্লেয়ার্স ড্রাফট থেকে বড় মাপের ক্রিকেটার শিকার করেছে চিটাগং কিংস। খেলোয়াড় বিবেচনায় খেয়াল করলে ঢাকা ক্যাপিটালস, ফরচুন বরিশাল, থেকে কোনো অংশে কম নই বন্দর নগরীর এই দলটি। পারভেজ হোসেন ইমন, শামীম পাটোয়ারী, আলীস উল ইসলামরা আছে দেশীয় ক্রিকেটার হিসেবে। বিদেশীদের মধ্যে রয়েছে এঞ্জেলো ম্যাথিউস, হায়দার আলী, ওয়াসিম জুনিয়রের মতো ক্রিকেটাররা। এবার সেই দলের পরামর্শক হিসেবে দেখা যাবে শাহীদ আফ্রিদিকে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here