Homeক্রিকেটহাথুরু বহিষ্কার, জাতীয় দলের দায়িত্ব নিতে আসছে নতুন কোচ

হাথুরু বহিষ্কার, জাতীয় দলের দায়িত্ব নিতে আসছে নতুন কোচ

- Advertisement -spot_img
অবশেষে হাথুরুসিংহেকে জাতীয় দলের হেড কোচের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেলো ওয়ানডে বিশ্বকাপের বিতর্কিত কর্মকাণ্ডের কারণ ও বিনা অনুমতিতে ছুটি কাটানো সহ আরো নানান কারণে সাসপেন্ড করা হয়েছে চান্ডিকা হাথুরুসিংহেকে। তার জায়গায় জাতীয় দলের দায়িত্ব নিতে আসছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক লিজেন্ডারি ক্রিকেটার ফিল সিমন্স। এমনটাই নিশ্চিত করেছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ।

আরও পড়ুন:- বিপিএল ড্রাফট শেষে দেখেনিন সকল দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে থাকা চান্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের সদস্য নাসুম আহমেদের গায়ে হাত তুলেন। এই বিষয়টি জানাজানি হওয়ার পর তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রুতি দিলেও তা পাপন পদত্যাগ করার আগ পর্যন্ত পাওয়া যায়নি। সবাই আশা করেছিলেন বিসিবি নতুন সভাপতি ফারুক আহমেদের হাত ধরেই হয়তো এই বিষয়টির ফায়সালা হবে।

আজ বিকালে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে হাথুরুসিংহেকে বহিষ্কার করার বিষয়টি তুলে ধরেন বিসিবির এই নতুন সভাপতি। একইসাথে হাথুরুর জায়গার ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ফিল সিমন্সকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। এই বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমরা আমাদের কোচকে (হাথুরুসিংহে) শোকজ নোটিশ দিয়েছি এবং সাময়িক বরখাস্ত করেছি। (তার কর্মকাণ্ডে) এমন কিছু সমস্যা ছিল যা আমি একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে সহ্য করতে পারি না। হাথুরুসিংহকে ৪৮ ঘন্টার মধ্যে তার কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে এবং তার বরখাস্ত অবিলম্বে কার্যকর হবে। এর পরে তার চুক্তি স্থগিত করা হবে।’

চলতি মাসের মাঝামাঝিতে বাংলাদেশে আসছে সাউথ আফ্রিকা ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই প্রধান কোচের দায়িত্ব বুঝে নেবেন ফিল সিমন্স। তাছাড়া নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ, ওয়েস্ট ইন্ডিজে পূর্নাঙ্গ সিরিজ এবং সবশেষ চ্যাম্পিয়ন্স  ট্রফি দিয়ে শেষ হবে সিমন্সের সাময়িক প্রধান কোচের দায়িত্ব।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here