নেইমার সর্বশেষ মাঠে নেমেছিলেন কবে.? এই প্রশ্নের উত্তর অনেকেরই জানা। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ১৭ অক্টোবর উড়ুগুয়ের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার। সেই ম্যাচেই ইঞ্জুরিতে পড়ে এক বছর মাঠের বাইরে থাকতে হয় তাকে। তবে যদি বলা হয় ক্লাবের হয়ে শেষবার মাঠে নামেন কবে। এই প্রশ্নের উত্তর খুজতে যেতে হবে আরো কয়েকদিন আগে।
ক্লাবের হয়ে সর্বশেষ নেইমার মাঠে নামেন শেষ বছরের ৩ অক্টোবর৷ নাসাজির বিপক্ষে এশিয়ান চ্যাম্পিয়নস লীগের ম্যাচ মাঠে নামেন নেইমার। সে ম্যাচে এক গোল করেন নেইমার। এক বছর ১৮ দিন পর আবারো নেইমার ফিরছেন। এবারও ফিরছেন সেই এশিয়ান চ্যাম্পিয়নস লীগের মঞ্চে। আবারো এশিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবেন নেইমার।
নেইমারকে নিয়ে শক্তিশালী দল গঠন করেই মাঠে নামবে আল হিলাল। যদিও সৌদি প্রো লীগের দল আল হিলাল বেশ শক্তিশালী ও ভারসাম্যপুর্ণ। গত বছর নেইমি বিহীন সম্ভাব্য সব ট্রফি জয় করে তারা। এই সিজনেও শুরুটা দুর্দান্ত করেছে দলটি। লীগে ৭ ম্যাচের সবগুলোতেই জয় পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে। একই অবস্থান এশিয়ান চ্যাম্পিয়নস লীগের মঞ্চেও। এখানেও তালিকার সবার উপরে নেইমারের দল।
আরও পড়ুনঃ- মেসির জার্সি পেয়ে উল্লাসিত এই ইংলিশ খেলোয়াড়
তবে নেইমার আসলে যে বাড়বে দলের শক্তি, তাতে নেই কোন সন্দেহ। একই সাথে দর্শকমহলে এই ম্যাচ নিয়ে বাড়বে আলাদা উত্তেজনা। ক্যান্সেলো, কৌলাবালি, নেভেস, স্যাভিসদের, মিত্রোভিচদের সাথে সৌদি আরবের আল দাওসারিরাও আছেন ফর্মে। এমন অবস্থায় তাই ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে আল হিলাল।
আল হিলাল এ ম্যাচে খেলবে আল আইনের বিপক্ষে৷ এএফসি চ্যাম্পিয়নস লীগে ২ ম্যাচে ১ হার ও ১ ড্র আল আইনের। এছাড়া লীগেও নেই শক্ত অবস্থানে। তবে মুখোমুখি লড়াইয়ে আল হিলালের বিপক্ষে ভালো দ্বৈরথ দেখিয়েছে তারা। মুখোমুখি ১২ লড়াইয়ে ৬ জয় আল হিলালের, বিপরীতে ৪ জয় আল আইনের। তাই উড়িয়ে দেওয়া যায়না অঘটনের সম্ভাবনা।
সব মিলিয়ে জয় পরাজয় ছাপিয়ে ম্যাচের মুল আকর্ষণ থাকবেন নেইমার। ২১ অক্টোবর রাত ১০ টায় নেইমারের দিকেই চেয়ে থাকবেন দর্শকরা। তবে এর সাথে প্রত্যাশাও থাকবে, ফিরে এসে দারুণ এক পারফর্মেঞ্চ করে ভক্তদের মন জুগিয়ে যাক নেইমার।




