লিওনেল মেসি, পুরো ফুটবল বিশ্ব যার জাদুকরী দক্ষতায় মুগ্ধ। সে তালিকায় যেমন আছেন সাধারণ একজন ফুটবল ভক্ত, তেমনি বাদ নেই জনপ্রিয় খেলোয়াড় বা কোচরাও। আর সেখানেই মেসির অন্যতম পার ভক্ত জেমস ম্যাডিসন। সেই ভক্ত এবার দেখালেন মেসির প্রতি তার ভালোবাসা।
জেমস ম্যাডিসন ইংল্যান্ডের মিডফিল্ডার৷ ইংল্যান্ড মুল দলের হয়ে খেলেছেন ৮ ম্যাচ, করেছেন এক এসিস্টও। এছাড়া দীর্ঘদিন খেলেছেন লেইচেষ্টারে। বর্তমানে খেলছেন টপ সিক্স এর ক্লাব টটেনহ্যাম স্পার্সে। সেখানে এই সিজনে ৯ ম্যাচে করেছেন ৫ গোল এসিস্ট। এমন একজন এবার মেসির জার্সি পেয়ে করছেন উচ্ছাস।
অনেক আগে থেকেই মেসির ভক্ত ম্যাডিসন। তাই মেসির জার্সির প্রতি তার ছিল টান। এক সাক্ষাৎকারেও বলেছিলেন তিনি চান লিওনেল মেসির জার্সি। তবে মেসির সাথে মুখোমুখি লড়াই না হওয়ায় চাওয়া হয়নি সেই জার্সি। তবে জার্সি পেলে সেটিকে দেয়ালে টানিয়ে রাখা তার কাছে স্বপ্নের মত ছিল।
আরও পড়ুনঃ- রাফিনহা হবেন নেইমার পরবর্তী ব্রাজিলের আক্রমণের নেতা?
এবার সেই স্বপ্নপুরণ করলেন ম্যাডিসন। যদিও সরাসরি মেসির কাছ থেকে পাননি জার্সি। আর্জেন্টিনা দলের সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো খেলেন ম্যাডিসনের ক্লাব স্পার্সে। স্পার্সে নিজের সতীর্থ রোমেরোর কাছে মেসির জার্সির অনুরোধ করেন ম্যাডিসন। সেই অনুরোধে এবারের বিশ্বকাপ বাছাইপর্ব শেষে মেসির জার্সি এনে ম্যাডিসনকে দেন রোমেরো। আর সেটা পেয়েই উচ্ছাস ম্যাডিসনের।
ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনষ্টাগ্রামে একাধিক স্টোরি দিয়েছেন ম্যাডিসন। ম্যাডিসন প্রথমে মেসির জার্সির এক ছবি ইনষ্টাগ্রামে ডে হিসেবে পোষ্ট করেন। প্রথমে জার্সির উপরের অংশের ছবি দেন তিনি। সেখানে প্রথমে এক স্টোরিতে ধন্যবাদ জানান নিজের দলের কুটি রোমেরোকে। এরপর মেসির জার্সি গায়ে আবারো এক ছবি দেন ম্যাডিসন। যে অংশে দেখা যায় মেসি ১০ এই লেখাটি। সেখানে মেসিকে সম্মোধন করেন সর্বকালের সেরা হিসেবে। পাশে দিয়ে দেন গোট ইমোজি। সব মিলিয়ে মেসির জার্সি পেয়ে ম্যাডিসনের উল্লাস স্পষ্ট।
সব মিলিয়ে ম্যাডিসন যেন তুলে ধরছেন সারাবিশ্বের মেসি ভক্তদের। মেসির প্রতি ম্যাডিসনের এই ভালোবাসা যেন সারা বিশ্বের ফুটবল ভক্তদের প্রতিচ্ছবি।




