একটা সময় ছিলেন তর্কসাপেক্ষে বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার। ক্লাবে নিয়মিত পারফর্ম করতেন, জাতীয় দলেও ছিলেন একাদশের নিয়মিত মুখ। ব্রাজিল জাতীয় দলের অপরিহার্য অংশ ছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
তবে ইঞ্জুরির কারণে সেই ক্যাসিমিরো গেছেন আগের অবস্থান থেকে হারিয়ে। মাঝে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন দীর্ঘসময় ছিলেন ইঞ্জুরিতে। সে ইঞ্জুরি থেকে ফিরে কোচের স্বেচ্ছাচারিতায় এক এক পজিশনে খেলতে হয়েছিল তাকে। এরপর সেখানে ভালো না করায় জাতীয় দল থেকে পড়েন বাদ।
প্রায় দীর্ঘদিন ধরেই জাতীয় দলের রাডারের বাইরে ক্যাসিমিরো। তবে মাঝে গুঞ্জন উঠেছিল বিশ্বকাপ বাছাইপর্বের দলে ফিরবেন ক্যাসিমিরো। এমনকি তার পারফর্মেঞ্চও তার পক্ষে কথা বলেছে। এই সিজনে ম্যানচেস্টার ইউনাইটেড এর অন্যতম সেরা পারফর্মার এই ক্যাসিমিরো। এখন পর্যন্ত সিজনে করেছেন তিন গোল।
আরও পড়ুনঃ- রোনালদো দানব হলে মেসি তার পিতাঃ- পেপ গার্দিওয়ালা
তবে গোলের চেয়ে অলরাউন্ডার ক্যাসিমিরো ফিরে এসেছেন তার আপন মহিমায়। এই সিজনে আগের মত ডিফেন্সিভ ভুমিকায় দেখা গিয়েছে ক্যাসিমিরোকে। এই সিজনে ট্যাকেল, ডুয়েলস, রিকভারি সব জায়গায়ই দুর্দান্ত ক্যাসিমিরো। এছাড়া আক্রমণভাগেও রেখে যাচ্ছেন অবদান। এমন পারফর্মেঞ্চে যেন মনে করিয়ে দিচ্ছিলেন সেই পুরোনো ক্যাসিমিরোকে।আর তাতে অনেকে আশা করেছিলেন আবারো হলুদ জার্সিতে দেখা যাবে ক্যাসিমিরোকে।
তবে শেষ পর্যন্ত আশার বাস্তবায়ন হলোনা। ভালো পারফর্মেঞ্চ করেও জাতীয় দলে ফেরা হলোনা ক্যাসিমিরো। বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আবারো দল ঘোষণা করেছেন ব্রাজিলের বস ডরিভাল জুনিয়ার। সেখানে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে গার্সন ও আন্দ্রে থাকলেও নেই ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাসিমিরো। এই ব্রাজিলিয়ানকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বে নামবে ব্রাজিল দল।
এর আগে প্রথমবার ক্যাসিমিরো বাদ পড়ার পর তাকে নিয়ে কথা বলেছিলেন ব্রাজিলের কোচ ডরিভাল। আর সেখানে ক্যাসিমিরোকে নিয়ে পজিটিভ মন্তব্য করেন কোচ। ডরিভাল বলেছিলেন সাময়িকভাবে বাদ পড়লেও তার প্লানে আছেন ক্যাসিমিরো। আর সেখানে বলেছিলেন ক্যাসিমিরো আসবেন আবার দলে। তবে এরপর বছরখানিক গেলেও আর ডরিভালের বিবেচনায় আসেননি ক্যাসিমিরো। আর তাতে অনেকটা যেন অবহেলার স্বীকারই হলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। আগামী দিনে এই মিডফিল্ডার আবারো নিজেকে প্রমাণ করবেন জাতীয় দলে, এমনটাই প্রত্যাশা সেলেসাও ভক্তদের।




