চলমান ভারত সিরিজে অভিজ্ঞতার বিচারে স্কোয়াডে জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। হলফ করে বলায় যায় প্রথম টি টোয়েন্টিতে একাদশে থাকবেন তিনি। দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে ফিনিশিং রোল প্লে করা মাহমুদউল্লাহ এখন ক্যারিয়ারের শেষপ্রান্তে।
সাদা পোশাক থেকে অবসর নিয়েছেন বেশকদিন হলো, তবে কি এবার ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শেষ করে অবসর নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ? এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বক্তব্য থেকে। পরিষ্কার ভাষায় শান্ত কিছু না জানালেও বুঝতে আর বাকি রইলো মাহমুদউল্লাহর অবসরের বিষয়।
আরও পড়ুনঃ- আসিফ মাহমুদের চাওয়া টেস্টে সাকিব ঘরের মাঠ থেকে বিদায় নিক।
প্রথম টি টোয়েন্টির আগে আজ গোয়ালিয়রে সংবাদ সম্মেলনে শান্ত জানান, মাহমুদউল্লাহ রিয়াদের জন্য এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। শান্তর ব্যাক্তিগতভাবে মনে হয় যে মাহমুদউল্লাহকে নিয়ে নির্বাচক ও বোর্ডের সঙ্গে একটা আলোচনা হতে পারে৷ এই প্রসঙ্গে শান্ত বলেন, ‘ ‘আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং হয়তো উনি নির্বাচকের সঙ্গে কথাও বলবেন, এ বিষয়ে আমি খুব একটা জানিনা। কিন্তু আমার ব্যাক্তিগতভাবে মনে হয় যে, অবশ্যই নির্বাচক ও বোর্ডের সঙ্গে একটা আলোচনা তো হবেই।’
গেলো টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে তেমন সন্তোষজনক পারফরম্যান্স করতে পারছেন না রিয়াদ। ভারত সিরিজকে সামনে মিরপুরে প্রচুর ঘাম জড়িয়েছেন রিয়াদ। মিরপুরে ম্যাচ সিনারিওতে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং দেখে বুঝাই যাচ্ছিলো হারিয়ে নিজেক খুঁজছেন দেশসেরা এই ফিনিশার। তবে কি এবার ভারত সিরিজে সেই পুরনো মাহমুদউল্লাহকে দেখা যাবে?




