বাংলাদেশের ক্রিকেটে স্পিনারদের ছাপিয়ে পেসাররা খুব কম সময়ে লাইম লাইট পেয়েছেন, বিশ্বমানের পেসারও কম প্রোডিউস করেছে বাংলাদেশ। কিন্তু এবার সেসব কথা ভুলিয়ে নতুন দিনে বাংলাদেশ। স্বর্নযুগে পা দিয়েছে দেশের ক্রিকেট। আর সে যুগে পেসাররাই রাজত্ব করছেন। আর সেই রাজত্বের অংশবিশেষে মাশরাফি হারাতে পারেন নিজের প্রৎম স্থান।
মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি বোলার। ৭৮ উইকেট নিয়ে ম্যাশ সবার শীর্ষে। তবে এই স্থান বেশিদিন স্থায়ী হবে না। এক যুগ পর এই রেকর্ডে ভাগ বসাতে পারেন হাসান মাহমুদ। সেই বন্দবস্ত ও হচ্ছে। তবে আসুন এর আগে একটা পরিসংখ্যান দেখানো যাক, শেষ কয়েক বছরে বাংলাদেশের পেসাররা প্রতি বছর কত উইকেট শিকার করেছে তার বিশেষ এক পরিসংখ্যান। ২০১৩ সালে বাংলাদেশের পেসাররা শিকার করে ৩১ উইকেট। ঠিক ৪ বছর পর অর্থাৎ ২০১৭ সালে বাংলাদেশের পেসাররা শিকার করে ৪৩ উইকেট। ৪ বছর পর এক ক্যালেন্ডারে বেড়েছে ১২ উইকেট। ২০১৭ এর পর রেকর্ড হওয়া ২০২২ সালে টাইগার পেসাররা নিয়েছিলো ৫৫ উইকেট। ২২ এর পর ২০২৪ সালে এখন পর্যন্ত ৫৬ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ রা। এখনও বাকি আছে চট্টগ্রাম টেস্ট ও ওয়েস্ট ইন্ডিজ সফর। চট্টগ্রাম টেস্টে ২ জন পেসার খেলালে সংখ্যা টি ৬০ পার হয়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজ সফরে হয়তো আরও বাড়বে আর এতে বাংলাদেশের স্মরণকালের সর্বোচ্চ টেস্ট উইকেট নেয়ার রেকর্ড গড়তে পারে বাংলাদেশ দল।
আরও পড়ুনঃ- আফগানিস্তান সিরিজেও দলের সাথে থাকছেন মুশতাক
তবে এবার আসা যাক হাসান মাহমুদের প্রসঙ্গে। এই পেসার বল হাতে রিতীমত উড়ছেন স্রেফ। ২০২৪ সালে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেট হাসানের, একাই নিয়েছেন ২৩ উইকেট। পেছনে ফেলেছেন শরিফুল তাসকিনদের। ৭ মাসও হয়নি টেস্টে অভিষেক করেছেন, খেলেছেন মোটে ৬টা টেস্ট এরই মধ্যে শিকার করেছেন ২৩ উইকেট। মাশরাফির করা ৭৮ উইকেট থেকে হাসান এখনও ৫৫ উইকেট দূরে। তবে চট্টগ্রাম টেস্ট ও ওয়েস্ট ইন্ডিজ সফরের পর এই সংখ্যা টা কমে দাড়াতে পারে ৪০ এর কাছাকাছি। আগামী বছরের মধ্যে মাশরাফির রেকর্ড ভেঙ্গে ফেলতে পারেন হাসান যূি সবকিছু ঠিকঠাক থাকে। গত ১৪ বছরে যে রেকর্ড কেউ ভাঙ্গতে পারেনি ১৪ মাসেই হয়তো সেই রেকর্ড ভেঙ্গে ফেলতে পারেন হাসান মাহমুদ।
হাসানের সামনে সেই সুযোগ বেশ ভালোভাবেই হাতছানি দিচ্ছে, ৬ টেস্ট খেলে পাকিস্তান ও ভারতের মাটিতে ফাইফারের মতো রেকর্ড নিজের করে নিয়েছেন। হোয়াইট বল ক্রিকেটের মতো হোয়াইট ড্রেসেও নিজের জাত চেনাচ্ছেন এই বোলার। সুইং স্লোয়ারে প্রতিপক্ষের জন্য হাসান বেশ কঠিন বোলার। সুস্থ থেকে রেগুলার টেস্ট খেলতে পারলে বাংলাদেশের ইতিহাসের সেরা টেস্ট বোলার হওয়ার সম্ভাবনা আছে। সঠিক সময়ে সঠিক পরিচর্যা পেলে হাসান হয়তো নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন। তার স্কিল সেই বার্তাই দিচ্ছে। দেখা যাক হাসানের প্রতি যে এক্সপেক্টশন আছে তিনি তা মেটাতে পারেন কি না।




