বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স একের পর এক চমক দিয়ে চলেছেন। বিশ্বমানের ক্রিকেটারদের আগেই দলে ভিড়িয়েছে এই দলটি। এবার নিজেদের ডেরায় প্রধান কোচের দায়িত্ব দিয়েছেন অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকাকে কোচিং করানো মিকি আর্থারকে৷
আরও পড়ুনঃ- সাকিবের বদলি হিসেবে প্রোটিয়া সিরিজের স্কোয়াডে হাসান মুরাদ
আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেজে মিকি আর্থারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রাইডার্স৷ আন্তর্জাতিক ক্যারিয়ারে বড় বড় দলকে কোচিং করানো অভিজ্ঞতা আছে আর্থারের। নিজের দেশ আফ্রিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া, পাকিস্তান, সবশেষ শ্রীলঙ্কা জাতীয় দলের প্রধান কোচের ভূমিকায় ছিলেন এই প্রোটিয়া কোচ।
অবশ্য তার কোচিং ক্যারিয়ারে সাফল্যও পেয়েছেন বেশ। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স হয়েছিলো পাকিস্তান। সে-সময়ে পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব ছিলেন মিকি আর্থার। এবার এই দক্ষিণ আফ্রিকার কোচকে দেখা যাবে বিপিএলের মঞ্চে। ক্রিকেটার কিংবা কোচিং স্টাফ, সব সময় সেরাটা বেচে নেওয়ার চেষ্টা করেন বসুন্ধরা গ্রুপের এই দলটি। এবার মিকি আর্থারকে প্রধান কোচ হিসেবে বেচে নিয়ে নিজেদের অবস্থান আবারো জানান দিয়েছেন রংপুর রাইডার্স।




