Homeক্রিকেটমাইলফলকের ম্যাচের অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ

মাইলফলকের ম্যাচের অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ

- Advertisement -spot_img
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। গেলো সাউথ আফ্রিকা সিরিজে অধিনায়কত্ব করা নাজমুল হোসেন শান্ত ইঞ্জুরি হওয়ায় এই ম্যাচে অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ। এই প্রথমবারের মতো জাতীয় দলকে সাদা পোশাকে নেতৃত্ব দেবেন মিরাজ। তাছাড়া এই টেস্টকে ঘিরে নতুন একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছে মিরাজ।

আরও পড়ুনঃ- এনসিএলে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ আকবর আলী

আজ অ্যান্টিগায় মিরাজ ক্যারিবিয়ানদের বিপক্ষে নিজের ক্যারিয়ারের পঞ্চাশতম টেস্ট খেলতে নামবেন। তাই এই ম্যাচটা মিরাজের জন্য অন্য ম্যাচের চাইতে বেশ মর্যাদাপূর্ণ। তাই বাংলাদেশের এই নতুন অধিনায়ক চান এই ম্যাচটিকে স্বরণীয় করে রাখতে। ম্যাচ শুরু হওয়ার আগে সংবাদ সম্মেলনে নিজের ভাবনার কথা জানান এই অলরাউন্ডার। দেশের হয়ে পঞ্চাশটা টেস্ট খেলা নিয়ে সংবাদকর্মীদের সাথে কথা বলেন মিরাজ।

বাংলাদেশ অধিনায়ক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘খুবই ভালো লাগছে। এটা দেশের জন্য, আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় দেশের জন্য ৫০টা টেস্ট খেলা অনেক বড় প্রাপ্তি। এখন এটা যেন স্মরণীয় করতে পারি, সেটাই আমার লক্ষ্য।’

সর্বশেষ ২০২২ সালে ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজে হেরে হ্যোয়াইটওয়াশ হয়েছিলো বাংলাদেশ। তবে ক্যারিবীয় দীপপুঞ্জে জয়ের সুখসৃতিও আছে বাংলাদেশের। কিন্তু অ্যান্টিগার এই মাঠে সাদা পোশাকে  সর্বনিম্ন দলীয় স্কোরের লজ্জার রেকর্ডও আছে বাংলাদেশের। ২০১৮ সালে কেমার রোচের বোলিং তোপে মাত্র ৪৩ রানে অল আউট হয় বাংলাদেশ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here