ভিনিসিয়াস নাকি রদ্রি, ব্যালন ডি অর-এর দৌড়ে এই দুই নাম আসছে সবচেয়ে বেশি। ভিনিসিয়াসের ক্লাবের হয়ে পারফর্মেঞ্চ তাকে এগিয়ে রাখে সবার চেয়ে। গত আসরের চ্যাম্পিয়নস লীগের সেরা খেলোয়াড় ভিনি। এছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন সবকিছু। এর বাইরে ক্লাব ও জাতীয় দল দুই জায়গায় শিরোপা জয় করা হয়েছে রদ্রির। স্প্যানিশ এই তারকা তো ইউরোরই সেরা খেলোয়াড় হয়েছেন।
ব্যালন ডি অরে এই দুইজনকে নিয়ে যেখানে সর্বাধিক আলোচনা। আর সেখানেই ভিন্ন মত লিওনেল মেসি। আর্জেন্টিনার এই সুপারস্টার মনে করেন ভিনি বা রদ্রি কেউ জিতবেন না ব্যালন ডি অর। বছরের সেরা খেলোয়াড়ের এই পুরষ্কার যাবে মেসির স্বদেশী লাউতারোর কাছে।
বলিভিয়ার বিপক্ষে ম্যাচ শেষে এমন কথা বলেন মেসি। বলিভিয়াকে উড়িয়ে দেওয়ার ম্যাচে একাই ৫ গোলে অবদান রাখেন মেসি। তবে এদিন মেসির সাথে দুর্দান্ত খেলেন লাউতোরোও, করেন গোল এসিস্ট। আর সেখানে লাউতারোকে নিয়ে কথা বলেন মেসি। বলেন লাউতারোই জিতবেন এবারের ব্যালন ডি অর।নিজের বক্তৃতায় লাউতারোর গত বছরের পারফর্মেঞ্চ তুলে আনেন লিওনেল মেসি। গত সিজনে
আরও পড়ুনঃ- মিডফিল্ডের সব সমাধান, কে এই গার্সন?
ইন্টার মিলানের হয়ে সিরিআ জয় করেন লাউতারো মার্টিনেজ, হন সিরিআ এর সর্বোচ্চ গোলদাতা। এরপর সর্বোচ্চ গোলদাতা হন কোপা আমেরিকার আসরে। আসরের ফাইনালে গোল করেন, ছিলেন আর্জেন্টিনার কোপার সেরা খেলোয়াড়। সবকিছু মিলিয়েই ব্যালনের দিকে লাউতারোর পাল্লা ভারী বলে মত লিওনেল মেসির।
মেসি বলেন “ তার অবিশ্বাস্য একটা বছর গিয়েছে। সে কোপা আমেরিকার ফাইনালে গোল করেছে। সে সেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন। সে অন্যদের চেয়ে এই পুরষ্কারের বেশি প্রাপ্য। আমি মনে করি ও আশা করি এই বছর লাউতারো মার্টিনেজ ব্যালন ডি অর পাবে”
ব্যালন ডি অরের সেরা ত্রিশের তালিকায় আছেন লাউতারো মার্টিনেজ। গত বছরের পারফর্মেঞ্চও তার পক্ষে বলছে কথা। যদিও এবছর ভিনি ও রদ্রির সাথে কঠিন লড়াই অপেক্ষা করছে তার। তবে ব্যালনের মঞ্চে মেসির ভোট টা যে পাচ্ছেন লাউতারো, সেটা এক প্রকার নিশ্চিত। লিওনেল মেসি সেরাদের একজন, হয়ত তার কথার প্রেক্ষিতে আসলেই এবারের ব্যালনের অধিকারী হতে পারেন লাউতারো। তবে সেটা না পেলেও মেসিদের ও আর্জেন্টিনার ভক্তদের মন যে কেড়েছেন তিনি, তা একপ্রকার নিশ্চিত।




