Homeক্রিকেটবাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হলেন সালাউদ্দিন

বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হলেন সালাউদ্দিন

- Advertisement -spot_img
অবশেষে বাংলাদেশ জাতীয় দলে সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন সবার প্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার আবারো নতুন করে টাইগারদের কোচিং প্যানেলে দেখা যাবে ক্রিকেটারদের পছন্দের এই গুরুকে। সম্প্রতি বাংলাদেশের পারফরম্যান্সে ভরাডুবি ও ক্রিকেটারদের শরীরে হাত তুলার জন্য জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে চান্ডিকা হাথুরুসিংহেকে বহিষ্কার করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদের নতুন কমিটি।

আরও পড়ুনঃ- এজাজ প্যাটেলের মতো স্পিনার দিল্লিতে প্রতিদিন দেখা যায়ঃ- কাইফ

এরপরেও ভক্ত সমর্থকদের চাওয়া ছিলো জাতীয় দলে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হোক মোহাম্মদ সালাউদ্দিনকে। কিন্তু বিসিবির ছিলো ভিন্ন পরিকল্পনা। ফিল সিমন্সকে প্রধান কোচ করে এবার মোহাম্মদ সালাউদ্দিনকে সিনিয়র সহকারী কোচের দায়িত্ব দিয়েছে বিসিবি। ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত সালাউদ্দিনের কাঁধে জাতীয় দলের দায়িত্ব সঁপেছেন বিসিবি। ক্রিকেট বোর্ডের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, সালাউদ্দিনকে ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত চুক্তিতে সিনিয়র সহকারী কোচ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে ২০০৬-১০ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন সালাউদ্দিন। এছাড়া ২০১০-১১ বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। জাতীয় দলের বাইরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বেশ সফল মোহাম্মদ সালাউদ্দিন। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচের দায়িত্বে থাকা সালাউদ্দিনের অধিনে চারবার শিরোপা ঘরে তুলেছে নাফিজা।কামালের দল। অনেক বিদেশী ক্রিকেটার কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে খেলতে এসে সালাউদ্দিন বাংলাদেশ অন্যতম কোচ হিসেবে আখ্যায়িত করে গেছেন। এবার দীর্ঘ ১৪ বছর পরে নিজের দায়িত্ব আবারো বুঝে ফেলেন দেশসেরা এই কোচ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here