Homeআন্তর্জাতিকনেইমার সহ বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামছে ব্রাজিল; সাথে থাকছে যারা

নেইমার সহ বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামছে ব্রাজিল; সাথে থাকছে যারা

- Advertisement -spot_img
১ বছরের বেশি সময় পর দলের সবচেয়ে বড় তারকাকে নিয়ে মাঠে নামার সুযোগ ব্রাজিল দলের। নেইমারের ফেরা দলের জন্য বাড়তি অনুপ্রেরণার। একই সাথে বাড়বে দলের শক্তি৷ তবে নেইমারের ফেরায় উঠেছে কিছু প্রশ্ন। আক্রমণে নেইমারের ফেরায় কে জায়গা হারাবেন দল থেকে, কোন পজিশনেই বা খেলবেন নেইমার। সব কিছু মিলিয়ে নেইমার ফেরায় সম্ভাব্য একাদশ নিয়েও আছে সব জল্পনা কল্পনা। তবে নেইমার ফেরায় একাদশ যে শক্তিশালী হবে, তাতে নেই সন্দেহ।

নেইমারকে নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের একাদশে গোলরক্ষক হিসেবে থাকবেন এডারসন। যদিও এর আগে এলিসন মুল গোলরক্ষক হিসেবে খেলছেন, তবে এডারসনের বল প্লেয়িং এবিলিটি মুগ্ধ করেছে সবাইকে। আর তাতে বেড়েছে খেলার গতিও। তাই ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষকই থাকবেন একাদশে।

সেন্টার ব্যাক হিসেবে রিয়াল মাদ্রিদের এডার মিলিতাও এর সাথে থাকবেন আর্সেনালের গ্যাব্রিয়েল মেঘালাস। ফিজিক্যালিটি, পাসিং, ট্যাকেলিং, সবদিক থেকেই এই ডুয়ো বেশ কার্যকর। এর সাথে আক্রমণে রাখতে পারেন ভুমিকা। এই দুইজনের কেউ যদি ইঞ্জুরিতে থাকেন, তবেই সুযোগ মিলতে পারে পিএসজির সেন্টার ব্যাক মার্কুইনহসের।

আরও পড়ুনঃ- লাতিন আমেরিকার সেরা একাদশ, আছেন কারা

শেষ ম্যাচে নিজেকে প্রমাণ করেছেন মোনাকোর ভ্যান্ডারসন। ক্লাবে ফিরেও ধারাবাহিকতা রেখেছেন পারফর্মেঞ্চে। এই রাইট ব্যাকই খেলবেন বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী ম্যাচে। লেফট ব্যাক পজিশনে শেষ দুই ম্যাচ খেলেছেন আবনার৷ লিও এর লেফট ব্যাক ক্লাবে ফিরে পেয়েছেন গোলও। তাই এই দুইজনকে নিয়েই আবারো মাঠে নামবেন কোচ ডরিভাল।

মিডফিল্ড পজিশনে শেষ ম্যাচে গার্সন ও ব্রুনো গিমারেজ। এই দুইজনের খেলা মুগ্ধ করেছে ভক্তদের। এই দুইজনের ড্রিবলিং, গতি ও ক্রিয়েটিভিটিতে ব্রাজিলের মিডফিল্ডে ফিরেছে প্রাণ। সেক্ষেত্রে এই দুইজনকে মিডফিল্ডে নামাবেন কোচ ডরিভাল।

সেক্ষেত্রে ৪-২-৩-১ পজিশনে মাঠে নামবেন কোচ ডরিভাল। যেখানে এটাকিং মিডফিল্ডার হিসেবে মাঠে নামবেন নেইমার। অনেকটা ফ্রি রোলে দেখা যাবে তাকে। নাম্বার ১০ জার্সি গায়ে জড়িয়ে দলের আক্রমণে মুল ভুমিকা রাখতে হবে তাকে। এছাড়া দুই উইঙ্গারকে যথেষ্ট সহযোগিতার জন্য এই পজিশনটাই নেইমারের জন্য হবে আদর্শ।

লেফট উইঙে খেলবেন ভিনিসিয়াস জুনিয়ার। ইঞ্জুরি থেকে ফিরে ব্রাজিল দলের একাদশে ফিরবেন ভিনি। যদিও জাতীয় দলে ভিনির পারফর্মেঞ্চ নিয়ে আছে প্রশ্ন, তবে নেইমারের উপস্থিতিতে নিজেকে আলাদাভাবেই মেলে ধরেন ভিনি। এছাড়া নেইমার থাকলে আলাদা স্পেসও পাবেন এই রিয়াল মাদ্রিদ তারকা।

রাইট উইঙে আসবেন রাফিনহা। এই সিজনে বার্সার সেরা তারকা রাফিনহা। যদিও এটাকিং মিডফিল্ডার হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন, তবে রাইট উইঙে এসে ডিফেন্সিভ ওয়ার্কে ভুমিকা রাখতে হবে রাফিনহাকে। আর সেখানে তাকেই দলে রাখবেন কোচ ডরিভাল।

শেষ দুই ম্যাচে আলো কেড়েছেন, ব্রাজিলের পরবর্তী ম্যাচেও নাম্বার নাইন হিসেবে খেলবেন ইগর জেসুস। এছাড়া জাতীয় দলের খেলার পর সর্বশেষ ম্যাচেও এক এসিস্ট ইগরের। সব মিলিয়ে ফর্মে থাকা এই নাম্বার নাইনকে সুযোগ দিনেন ডরিভাল। এই শক্তিশালী দল নিয়েই নিজেদের পরবর্তী বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here