Homeক্রিকেটটেস্ট খেলতে বাংলাদেশে আসতে পারেন সাকিব

টেস্ট খেলতে বাংলাদেশে আসতে পারেন সাকিব

- Advertisement -spot_img

গত ২৬ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ার ক্রিকেটের বড় এবং ছোট সস্করণ থেকে ইতি টানার কথা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি টোয়েন্টি ফরম্যাটকে একেবারে বিদায় জানালেও সাদা পোশাকের ক্যারিয়ার সাউথ আফ্রিকা সিরিজ দিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে শেষ করার কথা জানিয়েছিলেন সাকিব।

কিন্তু দেশের জাতীয় আন্দোলনের সময় গার্মেন্টস কর্মী হত্যা মামলার আসামি হওয়া সাকিব বাংলাদেশে আসা নিয়ে সংশয় জেগেছিলো। শোনা যাচ্ছিলো দেশে এলেই হত্যা মামলার দাঁয়ে গ্রেফতার হতে পারেন সাকিব। অন্যদিকে সাকিবের ব্যাপারে বিসিবি নতুন সভাপতি ফারুক আহমেদ জানিয়ে দিয়েছিলেন, তাঁর নিরাপত্তার বিষয়ে কিছুই করতে পারবেনা বিসিবি। তাই সবাই ধরেই নিয়েছিলো ভারতের বিপক্ষে কানপুর টেস্ট-ই হতে যাচ্ছে সাকিবের সাদা পোশাকের ক্যারিয়ারের শেষ টেস্ট।

আরও পড়ুনঃ- জয়ের ক্ষুধা নিয়ে আজ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

কিন্তু ক্রিকেট পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, দেশে আসতে পারেন সাকিব। খেলতে পারেন সাউথ আফ্রিকার বিপক্ষে ইচ্ছেপোষণ করা শেষ টেস্ট। দেশের কিছু বিশ্বস্ত গণমাধ্যম সাকিবকে নিয়ে এমনই খবর প্রকাশ করেছেন। যদিও সাকিব কবে আসবেন, আসলে নিরাপত্তার মধ্যমে দেশ ছাড়তে পারবেন কিনা তা এখনো স্পষ্ট করে বলা হয়নি। টি টোয়েন্টি থেকে অবসর নেয়ায় স্বাভাবিকভাবেই ভারতের বিপক্ষে স্কোয়াডে নাম নেই সাকিবের। দ্বিতীয় টেস্ট শেষে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে গিয়েছেন বলে জানা গেছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here