বাংলাদেশ ফুটবলের আইকনিক নাম জামাল ভুইয়া। ডেনমার্কে বড় হওয়া এই প্রবাসী ফুটবলার বর্তমানে বাংলাদেশের অধিনায়ক। বাংলাদেশ ফুটবলের পোষ্টার বয় বললেও ভুল হবেনা জামাল ভুইয়াকে। এবার সেই জামাল ভুইয়া সাজালেন ফুটবলে সর্বকালের সেরা একাদশে। জামাল ভুইয়ার সেরা একাদশে রাজত্ব ব্রাজিলিয়ানদের।
একাদশে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন জিওনুলজি বুফন। ইতালির সর্বকালের সেরা গোলরক্ষক বুফন, ইতালির জয়ে খেলেন ১৭৬ ম্যাচ। এছাড়া জুভেন্তাসের হয়ে খেলেন মোট ৬৮৫ ম্যাচ। বিশ্বকাপ ও একাধিক সিরিআ জয়ী এই গোলরক্ষক জামালের চোখে সেরা গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন সর্বকালের সেরার একাদশে।
সেন্টার ব্যাক পজিশনে স্পেনের সার্জিও র্যামোসের সাথে আছেন ইতালির পাওলো মালদিনি। স্পেনের হয়ে বিশ্বকাপ ও রিয়াল মাদ্রিদের হয়ে একাধিক চ্যাম্পিয়নস লীগ জিতেছেন র্যামোস। অধিনায়কত্ব, ডিফেন্স ও এট্যাক, সবদিকেই পারদর্শী ছিলেন এই সেন্টার ব্যাক। অপরদিকে র্যামোসের সঙ্গী একাদশে ইতালির মালদিনি৷ এসি মিলান ও ইতালির হয়ে তার ঝুলিতেও আছে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লীগ। এছাড়া সর্বকালের সেরা সেন্টারব্যাকদের তালিকায় আছেন এই দুইজন।
আরও পড়ুনঃ- বাবার সঙ্গে ফুটবল খেলার সপ্ন দেখেন রোনালদো পুত্র
লেফট ও রাইট ব্যাকে দুই ব্রাজিলিয়ানকে পছন্দ জামালের। রাইট ব্যাক হিসেবে জামালের পছন্দ সাবেক বার্সা তারকা দানি আলভেসকে। সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা জয় করা দানিকে রাইট ব্যাক হিসেবে রেখেছেন জামাল। লেফট ব্যাকে রেখেছেন তার সমসাময়িক মার্সেলোকে। রিয়াল মাদ্রিদের হয়ে একাধিক চ্যাম্পিয়নস লীগ জয় করেছেন মার্সেলো। দুইজনই আক্রমণাত্মক ফুলব্যাক হিসেবে ছিলেন জনপ্রিয়।
ডিফেন্সিভ মিডফিল্ড ম্যাথুইস, বুস্কেটস, ম্যাকেলেলেদের রেখে এই পজিশনে জামালের পছন্দ ব্রাজিলের ট্যাঙ্ক খ্যাত ক্যাসিমিরোকে। মাদ্রিদের হয়ে ৫ চ্যাম্পিয়নস লীগ জয় করা ক্যাসিমিরোকে তাই সর্বকালের সেরা একাদশে রেখেছেন জামাল ভুইয়া। তার সাথে রেখেছেন সাবেক বার্সা তারকা রোনালদিনহোকে। সাবেক এই ম্যাজিশিয়ান বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লীগ ও ব্যালন ডি অর, এই তিন পুরষ্কারই পেয়েছেন নিজের ক্যারিয়ারে।
আর বিশ্বকাপ ও ব্যালন ডি অর জয় করা ফ্রাঞ্চের সর্বকালের সেরা তারকা জিনেদিন জিদান আছেন এই একাদশে। একাদশে মিডফিল্ড পজিশনে এই ম্যাজিশিয়ানকে রেখেছেন জামাল ভুইয়া।
৮০০ এর অধিক গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন জামালের একাদশের লেফট উইঙে। ক্যারিয়ারের অর্জন কমতি নেই রোনালদোর। সর্বকালের সর্বোচ্চ গোলদাতার ডান দিকে আছেন লিওনেল মেসি। সর্বোচ্চ শিরোপা, সর্বোচ্চ ব্যালন ডি অর এবং সম্ভাব্য সব শিরোপা জয় করা মেসিকে নতুন করে পরিচয় করানোর নেই কিছু।
নাম্বার নাইন হিসেবে এই তালিকায় আছেন রোনালদো নাজারিও। সর্বকালের সেরা নাম্বার নাইন খ্যাত এই ব্রাজিলিয়ান আছেন জামালের একাদশে। তবে এই একাদশে জায়গা হয়নি ফুটবলের দুই রাজা ব্রাজিলের পেলে ও আর্জেন্টিনার ডিয়োগা ম্যারাডোনার৷ সব মিলিয়ে ব্রাজিলিয়ানদের প্রাধান্য দিয়ে নিজের সর্বকালের সেরা একাদশ দিয়েছেন জামাল ভুইয়া।




