Homeক্রিকেটআইপিএল নিয়ে বেশি আশা করছেন না রিশাদ হোসাইন

আইপিএল নিয়ে বেশি আশা করছেন না রিশাদ হোসাইন

- Advertisement -spot_img
আসন্ন গ্লোবাল সুপার লিগকে সামনে রেখে মিরপুরের একাডেমি মাঠে ব্যস্ত সময় পার করছে রংপুর রাইডার্সের ক্রিকেটাররা। একই দলের সাথে গায়ানাতে যাচ্ছেন দেশের হয়ে খেলা একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসাইন। আগামী ২১ নভেম্বর দলের সাথে রিশাদ হোসাইনও ওয়েস্ট ইন্ডিজের গায়ানার উদ্দেশ্যে রওনা দেবেন। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবে বসবে আইপিএলের মেগা নিলাম। যেখানে ১২ বাংলাদেশীদের মধ্যে একজন হলেন রিশাদ।

আরও পড়ুনঃ- ঢাকায় আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি

আইপিএলের এই মেগা নিলামের সময়ে ওয়েস্ট ইন্ডিজে ব্যস্ত সময় পার করবেন এই লেগ স্পিনার। ওয়েস্ট ইন্ডিজের উদ্দ্যেশ্যে রওনা দেওয়ার আগে আজকে শেষবারের মতো মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছেন রিশাদ হোসাইন সহ রংপুর রাইডার্সের বাকি সব ক্রিকেটাররা। অনুশীলন শেষে গণমাধ্যম কর্মীদের আলাপকালে আইপিএলে দল পাওয়া না পাওয়া নিয়ে কথা বলেন রিশাদ। এই বিষয়ে রিশাদকে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করলে রিশাদ উত্তর দেন, দল পাওয়ার ইচ্ছা থাকলেও বেশি আশা করেন না তিনি। সবকিছু সৃষ্টিকর্তার কাছে ছেড়ে দিলেন বাংলাদেশের এই লেগি অলরাউন্ডার।

এই প্রসঙ্গে রিশাদ বলেন, ‘ইচ্ছা তো সবার থাকে। তবে বেশি আশা করা ভালো না। আমি বেশি আশা করি না কখনো, কোনকিছু নিয়ে। তাহলে কষ্ট পাব না। আমি এরকম চিন্তা করি না কখনো কিছু নিয়ে। বিপিএলের ড্রাফট নিয়েও চিন্তা করি না। নরমাল থাকার চেষ্টা করি যে সবকিছু তো আল্লাহর হাতে। দেখা যাক কী হয়।’

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here